Tuesday, November 11, 2014

>>>হাদিস :

>>>হাদিস : নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।” [বুখারী: ১৩, মুসলিম: ৪৫]
আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বারবার জাহান্নামের নিকট হতে ফিরিয়ে আনেন। এর জীবন্ত উদাহরণ আমি। এজন্য আমি আল্লাহর কাছে ঐ পরিমান শুকরিয়া আদায় করছি(আলহামদুলিল্লাহ্‌), যে পরিমান হলে আল্লাহ তুমি খুশি হইবা। আমি আর তোমার অকৃতজ্ঞ বান্দা হয়ে থাকতে চাই না।আমাকে তুমি তোমার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে কবুল করে নাও। তুমি না চাইলে যেমন ভালো কাজ করতে পারব না তেমনি খারাপ কাজ হতে বিরতও থাকতে পারব না। তাই শয়তানের ধোকা হতে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি।

ফেসবুকে চলছে আইডি শুদ্ধি অভিযান

ফেসবুকে চলছে আইডি শুদ্ধি অভিযান। ফেসবুক কর্তৃপক্ষ ফেইক আইডির ব্যাপারে কঠোর হচ্ছে। ফেইক আইডির ভীড়ে আপনার আসল আইডিটিও হারিয়ে যেতে পারে। (অলরেডী ইমরান এইচ সরকার সহ অনেকের রিয়েল আইডি ডিজেবল হয়ে গেছে)। আইডি রক্ষা করতে যে পদক্ষেপ নিতে হবে -> ফেসবুক আইডি নেম আর ন্যাশনাল আইডি/পাসপোর্ট নেম এক রকম হতে হবে। (বাইচান্স যদি ফেসবুক বলে বসে, প্রোফাইলেও ন্যাশনাল আইডির ছবি বসাতে হবে, আমার মনে হয় ম্যাক্সিমাম নারী নিজে থেকেই আইডি ক্লোজ করে দেবে ) আমার ন্যাশনাল আইডিতে এসএম নাহিদুর রহমান দেয়া। এই "দুর" টাকে দূরে রাখার চেষ্টা করলেও এখন কাছে নিয়ে আসতে হচ্ছে সাধারনত আপনার আইডি সম্পর্কে কেউ রিপোর্ট করলেই ফেসবুক ব্যবস্থা নেয়। আর আইডি ডিজেবলের আগে ফেসবুক আপনাকে একবারও নোটিশ করবে না। তাই এক্ষুনি আপনার আইডি অথবা পাসপোর্টের স্ক্যান কপি https://www.facebook.com/help/contact/183190208381429 এখানে সাবমিট করুন। অবশ্যই ফটোশপে করা কোন আইডি সাবমিট করবেন না কিংবা রিয়েল আইডিটাকে ফটোশপে ঘষাঘষি করবেন না। নীলক্ষেত থেকে বানানো আইডি ফেসবুক ছোট্ট একটা সফটওয়ারের মাধ্যমেই ধরে ফেলে। যদিও আমি আমার অরিজিন্যাল আইডি কার্ড নিয়েই চিন্তিত। বাংলাদেশে সম্ভবত আমিই এক পিস যার ন্যাশনাল আইডিতে ওয়েব ক্যামে সরাসরি তোলা ছবির বদলে স্ক্যান করা ছবি দিয়েছি। সুন্দর ছবি বসাতে গিয়ে এখন হাড়ে হাড়ে মাশুল দিতে হচ্ছে। কোথাও সাবমিট করলেই বলে, এটা নকল। আপনার ছবি এতো সুন্দর ক্যান । আপনার ফেবু আইডি যদি অলরেডি ঘ্যাচাং হয়ে থাকে তাহলে www.facebook.com/help/contact/260749603972907 এখানে ক্লিক করে ঘরগুলো পুরণ করে আইডিকার্ড আপলোড করে সাবমিট করুন। আইডিটি ফেরত পেয়ে যাবেন। তবে ফেবু আইডি নেমের সাথে ন্যাশনাল আইডি নেম মিল না থাকলে কি হবে আল্লাহ মালুম। তাই আজই আপনার আইডি নেম পরিবর্তন করে ন্যাশনাল/পাসপোর্টের মতো করে ফেলুন। ফেসবুক যেসব আইডি গ্রহণ করবে Birth certificate Driver’s license Passport Marriage certificate Official name change paperwork Personal or vehicle insurance card Non-driver's government ID (ex: disability, SNAP card, national ID card) Green card, residence permit or immigration papers Voter ID card Bank statement Bus card Check Credit card Employment verification Library card Mail Magazine subscription stub Medical record Membership ID (ex: pension card, union membership, work ID, professional ID) Paycheck stub Permit School card School record Social Security card Utility bill Yearbook photo (actual scan or photograph of the page in your yearbook)

Friday, October 31, 2014

যে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের নীচে ছায়া দান করবেন.....

যে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের নীচে ছায়া দান করবেন......।। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর বংশধর, সহচর বৃন্দ ও তাঁর বন্ধুদের উপর। এ লেখাটি ঐ সমস্ত যুবক ও যুবতীদের খিদমতে উপস্থিত করছি, যারা নিজেদেরকে সমস্ত প্রকার কু প্রবৃত্তির চাহিদা এবং নিষিদ্ধ বস্তু থেকে বিরত রাখেছে অথবা বিরত রাখতে চায়। আশা করি তারা এটি পাঠ করে নির্দেশন এবং উৎসাহ পাবে এবং সচ্চরিত্রের উপর প্রতিষ্ঠিত থেকে জীবন পরিচালিত করতে সক্ষম হবে। আল্লাহই একমাত্র সাহায্য কারী। আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: “যে দিন আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া থাকবেনা সে দিন সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের নীচে ছায়া দান করবেন। তারা হলেন: (১) ন্যায় পরায়ণ শাসক (২) যে যুবক তাঁর প্রভুর ইবাদতের মাঝে প্রতিপালিত হয়ে বড় হয়েছে। (৩) যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। (৪) এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে ভালবাসে। আল্লাহর জন্য তারা পরস্পরে একত্রিত হয় এবং আল্লাহর জন্য পরস্পরে বিচ্ছিন্ন হয়। (৫) এমন পুরুষ যাকে একজন সুন্দরী ও সম্ভ্রান্ত বংশের মহিলা নিজের দিকে আহবান করে, আর সে পুরুষ বলে: আমি আল্লাহকে ভয় করি। (তাই তোমার ডাকে সাড়া দেয়া আমার পক্ষে সম্ভব নয়)। (৬) যে দানশীল ব্যক্তি এমন গোপনে দান করে, ডান হাত দিয়ে যা দান করে, বাম হাত তা অবগত হতে পারেনা। অর্থাৎ তিনি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই দান করেন। তাই মানুষকে শুনানো বা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেনা। (৭) যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে।” (সহীহ বুখারী, অনুচ্ছেদ: ডান হাতে সদকা করা