Friday, October 31, 2014
যে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের নীচে ছায়া দান করবেন.....
যে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের নীচে ছায়া দান করবেন......।।
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর বংশধর, সহচর বৃন্দ ও তাঁর বন্ধুদের উপর। এ লেখাটি ঐ সমস্ত যুবক ও যুবতীদের খিদমতে উপস্থিত করছি, যারা নিজেদেরকে সমস্ত প্রকার কু প্রবৃত্তির চাহিদা এবং নিষিদ্ধ বস্তু থেকে বিরত রাখেছে অথবা বিরত রাখতে চায়। আশা করি তারা এটি পাঠ করে নির্দেশন এবং উৎসাহ পাবে এবং সচ্চরিত্রের উপর প্রতিষ্ঠিত থেকে জীবন পরিচালিত করতে সক্ষম হবে। আল্লাহই একমাত্র সাহায্য কারী।
আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
“যে দিন আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া থাকবেনা সে দিন সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের নীচে ছায়া দান করবেন। তারা হলেন:
(১) ন্যায় পরায়ণ শাসক
(২) যে যুবক তাঁর প্রভুর ইবাদতের মাঝে প্রতিপালিত হয়ে বড় হয়েছে।
(৩) যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে।
(৪) এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে ভালবাসে। আল্লাহর জন্য তারা পরস্পরে একত্রিত হয় এবং আল্লাহর জন্য পরস্পরে বিচ্ছিন্ন হয়।
(৫) এমন পুরুষ যাকে একজন সুন্দরী ও সম্ভ্রান্ত বংশের মহিলা নিজের দিকে আহবান করে, আর সে পুরুষ বলে: আমি আল্লাহকে ভয় করি। (তাই তোমার ডাকে সাড়া দেয়া আমার পক্ষে সম্ভব নয়)।
(৬) যে দানশীল ব্যক্তি এমন গোপনে দান করে, ডান হাত দিয়ে যা দান করে, বাম হাত তা অবগত হতে পারেনা। অর্থাৎ তিনি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই দান করেন। তাই মানুষকে শুনানো বা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেনা।
(৭) যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে।” (সহীহ বুখারী, অনুচ্ছেদ: ডান হাতে সদকা করা
Subscribe to:
Posts (Atom)
