Sunday, February 21, 2016

এমন মানব জনম আর কি হবে

এমন মানব জনম আর কি হবে।
মন যা কর, ত্বরায় কর এই ভবে।।

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানব রূপের উত্তম কিছুই নাই ।
            দেব-দেবতাগণ,
            করে আরাধন
জনম নিতে মানবে।।

কত ভাগ্যের ফলে না জানি,
মন রে, পেয়েছ এই মানব-তরণী
            বেয়ে যাও ত্বরায়
            তোমার সুধারায়,
যেন ভরা না ডোবে।।

এই মানুষে হবে মাধুর্য্য ভজন,
তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন,
            এবার ঠকলে আর
            না দেখি কিনার,
লালন কয় কাতর ভাবে।।

No comments:

Post a Comment